রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে কাউখালীতে তথ্যচিত্র

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে পিরোজপুরের কাউখালীতে তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 
 
কাউখালী তথ্যকেন্দ্র সংগ্রহশালা উদ্যোগে রবিবার উপজেলা সড়কে সপ্তাহব্যাপী এক তথ্যচিত্রের আয়োজন করা হয়।
 
তথ্যকেন্দ্র সংগ্রহশালার প্রতিষ্ঠাতা আ. লতিফ খসরু জানান, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত মিয়ানমারের হত্যাযজ্ঞের ছবি ও প্রতিবেদন নিয়ে তৈরি করেছেন একটি তথ্য বোর্ড। সেখানে স্থান পেয়েছে মিয়ানমারের হত্যা যজ্ঞের ৫০টি তথ্য চিত্র।
 
ইত্তেফাক/ইউবি