সৈয়দপুরে পিকআপের ধাক্কায় শ্রমিক নিহত

নীলফামারীর সৈয়দপুরের বিসিক শিল্প নগরীর সামনে পিকআপের ধাক্কায় আতাউর রহমান (২৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। 
 
রবিবার দুপুর ২টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কে ওই দুর্ঘটনা ঘটে। আতাউর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ বাজারের ডাঙ্গাপাড়ার মহির উদ্দিনের পুত্র। 
 
এ ঘটনায় লিটন (২২) নামে অপর এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেংমারী পাড়ার সিরাজুল ইসলামের পুত্র। 
 
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/ইউবি