কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় ওয়াফি (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ধুবইল ইউনিয়নের ধুবইল গ্রামের ৫ নং ওয়ার্ডের মাসুদ আলীর ছেলে।
রবিবার সকালে ওই গ্রামের খালপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুর রহমান মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওয়াফি সকালে বাড়ী থেকে বন্ধুদের সঙ্গে খেলা করছিল। এ সময় রাস্তা পার হতে গেলে বিপরিত দিক থেকে আসা ট্রলি তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইত্তেফাক/নূহু