নেত্রকোনার পূর্বধলায় ৪৮ বোতল ভারতীয় মদসহ জগদীশ চন্দ্র দাস (৩০) ও দেবব্রত দাস ওরফে তাপস (২৯) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ।
রবিবার ১৭ সেপ্টেম্বর দিবাগত রাত ১১টার দিকে পূর্বধলা-ঘাগড়া সড়কের দুধি বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত জগদীশ চন্দ্র দাস উপজেলার আগিয়া ইউনিয়নের উত্তর কালডোয়ার গ্রামের সুজিত চন্দ্র দাসের ছেলে ও দেবব্রত দাস ওরফে তাপস একই ইউনিয়নের হাট ধলা গ্রামের সুবোধ দাসের ছেলে।
পূর্বধলা থানার অফিসার- ইন-চার্জ (ওসি) অভিরঞ্জন দেব জানান, আটক দুই ব্যক্তি রবিবার রাতে ময়মনসিংহের ধোবাউড়া থেকে ভারতীয় মদ নিয়ে পূর্বধলা-ঘাগড়া সড়ক দিয়ে একটি মোটরসাইকেলযোগে আসছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে থানার উপ-পরিদর্শক (এসআই) মানিকুল ইসলাম, এএসআই আছাদুজ্জামান ও এএসআই মোজাম্মেল সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করে।
ইত্তেফাক/নূহু