হাতিয়া উপজেলার রামচরণ বাজার সংলগ্ন চেয়ারম্যান ঘাচের কাছে মেঘনা নদীতে মাছ ধরার একটি ট্রলার জোয়ারে ডুবে যায়। এতে আজাদ উদ্দিন (২৪) নামে এক জেলে নিহত হন। রবিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
ওই ট্রলারের মালিক ফকির মাঝি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, রাত ২ টার দিকে মেঘনা নদীতে মাছ ধরার সময় জোয়ারে মাছ ধরার একটি ট্রলার ডুবে যায়। এতে আজাদ উদ্দিন জোয়ারে ভেসে গেলেও তার বাবা আবুল কালাম (৫০) উপরে উঠতে সক্ষম হন।
নিহত আজাদের বাড়ি হাতিয়া চানন্দী ইউনিয়নের নলেরচর গ্রামে। লাশটি উদ্ধার করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ইত্তেফাক/কেকে