বিমানবন্দর ও কলাবাগানে নিহত জঙ্গির মরদেহ আঞ্জুমানে হস্তান্তর

 
ঢাকা বিমানবন্দর ও কলাবাগানে নিহত দুই ‘জঙ্গির’ মরদেহ দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আজ সোমবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে তাদের লাশ বুঝে নেন আঞ্জুমান মফিদুল ইসলামের প্রতিনিধি শাহাব উদ্দীন।
 
এ সময় উপস্থিত ছিলেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সহকারী পরিদর্শক প্রদীপ কুমার।
 
তিনি জানান, চলতি বছরের ২৫ মার্চ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে গোলচত্বর এলাকায় ‘আত্মঘাতী বিস্ফোরণে’ নিহত অজ্ঞাত যুবক ও ১৫ আগস্ট পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনালে নিহত সাইফুল ইসলামের লাশ হস্তান্তর করা হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে