পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

 
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 
 
পাকশী পুলিশ ফাঁড়ির এসআই আলমগীর হোসেন জানান, আজ সোমবার সকালে স্থানীয়রা পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচে একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। 
 
পুলিশ আরো জানান, ধারণা করা হচ্ছে- রাতের কোনো এক সময় ট্রেনে করে যাবার সময় হার্ডিঞ্জ ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে।  
 
ইত্তেফাক/কেকে