নিউজিল্যান্ডের অকল্যান্ড বিমানবন্দরে সোমবার হাজার হাজার যাত্রী আটকা পড়েছে। দেশটির বৃহত্তম এ বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহ লাইন ফুটো হয়ে যাওয়ায় বিমান চলাচল বিঘ্নিত হয় এবং যাত্রীরা সেখানে আটকা পড়ে। কর্তৃপক্ষ একথা জানায়।
IMG0
পাইপলাইন অপারেটর রিফাইনিং এনজেড জানায়, লাইনটি মেরামত করতে কমপক্ষে এক সপ্তাহ, এমন কি দুই সপ্তাহ সময় লেগে যেতে পারে। এতে চলতি পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে। এয়ার নিউজিল্যান্ড জানায়, কেবলমাত্র সোমবার বিভিন্ন ফ্লাইট বাতিল করার কারণে দুই হাজার যাত্রী ভোগান্তিতে পড়ে। এদিকে এ ঘটনার প্রেক্ষিতে জ্বালানির ব্যবহার হ্রাস করার পদক্ষেপ নেয়া হয়েছে।
IMG1
নিউজিল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী পলা বানেট বলেন, এটি সরকারের কোনো ভুল না। তিনি বলেন, এ ধরনের ঘটনা সাধারণত ঘটে না। বিগত ৩০ বছরের মধ্যে এই প্রথম এমনটা ঘটেছে। আমরা আশা করি না এমনটি পুনরায় ঘটবে। এএফপি।
ইত্তেফাক/সেতু