ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযানে নতুন সংযোজন আনুষ্কা শর্মা। আনুষ্কা জানিয়েছেন এই প্রকল্পের অংশ হতে পেরে সম্মানিত বোধ করছেন তিনি।
টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করে আনুষ্কা জানিয়েছেন, স্বচ্ছ ভারত অভিযানের অংশ হচ্ছেন তিনি। প্রধানমন্ত্রীর অফিস থেকে এ ব্যাপারে তাকে যে চিঠি দেওয়া হয়েছে, শেয়ার করেছেন সেটিও।
ওই চিঠিতে আনুষ্কাসহ সকলকে ‘স্বচ্ছতা হি সেবা’ এই মন্ত্র জীবনে প্রয়োগের জন্য অনুরোধ করা হয়েছে।
I am honoured to be a part of #SwachhBharat campaign and will do my best for the noble initiative of #SwachhataHiSeva (2/2) pic.twitter.com/SrSt2GKBWF
— Anushka Sharma (@AnushkaSharma) September 17, 2017
চিঠিতে বলা হয়েছে, গরিব, পিছিয়ে পড়া ও প্রান্তিক মানুষের জন্য শ্রেষ্ঠ সেবা হতে পারে একটি পরিচ্ছন্ন ভারত।
আনুষ্কা ছাড়া স্বচ্ছ ভারত প্রচারের অংশ হলেন অমিতাভ বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, আমির খান ও বিদ্যা বালান।
গতকাল ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। অন্য একটি টুইটে আনুষ্কা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাকে। টুইটার।
ইত্তেফাক/রেজা