ভিডিও কনটেন্ট প্রতিভা অন্বেষণে 'বাংলালিংক নেক্সট টিউবার'

নতুন প্রজন্মের ভিডিও কন্টেন্ট নির্মাতাদের প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ করে তোলা ও তাদের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে বাংলাদেশে প্রথমবারের মত চালু হচ্ছে ডিজিটাল ভিত্তিক রিয়েলিটি শো ‘বাংলালিংক নেক্সট টিউবার’। বাংলালিংক নেক্সট টিউবার হচ্ছে ভিডিও কনটেন্ট ভিত্তিক প্রতিভা অন্বেষণের উদ্যোগ। 
 
ডিজিটাল প্ল্যাটফর্ম ভিত্তিক এই রিয়েলিটি শোর মাধ্যমে বেছে নেয়া হবে প্রতিভাবান ভিডিও কন্টেন্ট নির্মাতাদের। এর লক্ষ্য হল উৎকৃষ্ট মানের ভিডিও কন্টেন্ট নির্বাচিত করার পাশাপাশি নতুন প্রজন্মকে অনলাইনে উপস্থিতি বাড়াতে উদ্বুদ্ধ করা। সুনিয়ন্ত্রিত নির্বাচন প্রক্রিয়া, অভিজ্ঞদের মাধ্যমে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে চূড়ান্ত বিজয়ী পাবেন বাংলালিংকের ডিজিটাল অ্যাম্বাসেডর হওয়া, এবং সিঙ্গাপুরে গুগলের হেড কোয়ার্টারে প্রশিক্ষণের সুযোগ। 
 
এ ছাড়া বিজয়ীর জন্য থাকবে আকর্ষণীয় প্রাইজ মানিসহ অন্যান্য উপহার। প্রথম ও দ্বিতীয় রানার-আপের জন্যও থাকছে প্রাইজ মানি। এর পাশাপাশি প্রথম তিন বিজয়ী বাংলালিংকের ডিজিটাল সার্ভিসের জন্য এক্সক্লুসিভ কনটেন্ট তৈরির সুযোগ পাবেন।
 
ওয়েবসাইটে উল্লেখিত শর্তাবলী অনুসরণ করে যে কোনো বাংলাদেশি নাগরিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। এ জন্য প্রতিযোগীকে ইউটিউবে একটি ভিডিও আপলোড করে ভিডিওটির ইউআরএল এন্ট্রি হিসাবে ‘বাংলালিংক নেক্সট টিউবার’-এর  নিচের সাইটে সাবমিট করতে হবে- /www.banglalink.net/en/next-tuber.
 
 
ইত্তেফাক/ইউবি