কুমিল্লার চান্দিনায় সোমবার গণপিটুনিতে জুয়েল (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। জুয়েল বাখরাবাদ গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাখরাবাদ যুগীরপাড় এলাকার রঞ্জিত পালের বাড়িতে রবিবার দিবাগত রাতে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিলেন এক দল ডাকাত। বিষয়টি এলাকাবাসী টের পেয়ে ডাকাতদলকে ধাওয়া দেয়। পরে জুয়েল নামে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দেয় তারা।
খবর পেয়ে পুলিশ সোমবার সকালে তাকে উদ্ধার করে। জুয়েলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চান্দিনা থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা জানান, জুয়েলের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। গণপিটুনিতে নিহত হওয়ার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/ আরকেজি