প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, সাংবাদিক হিসেবে দেশের মানুষের কথা, দেশের স্বার্থে কথা যেমন লিখতে হবে, তেমনি অপরাধীচক্রের কথাও সমানভাবে লিখতে হবে। এক্ষেত্রে সাংবাদিকদের নিরপেক্ষ থাকতে হবে।
তবে জাতীয় সংকট এবং ইস্যুতে সাংবাদিকদের নিরপেক্ষ থাকার সুযোগ নেই। স্বাধীনতা-সার্বভৌমত্ব নষ্টের প্রশ্ন আসলে সাংবাদিকরা অবশ্যই দেশের পক্ষে অবস্থান নেবেন। প্রেসক্লাব যশোর মিলনায়তনে সোমবার দুপুরে একটি খবরের কাগজের প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার আনিসুর রহমান, পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সম্পাদক মিলন রহমান, ফখরে আলম প্রমুখ।
ইত্তেফাক/ আরকেজি