গোয়ালন্দে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

 
গোয়ালন্দ উপজেলার পৃথকস্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় পৌরসভার কৃষ্ণতলা ও উপজেলার চর দৌলতদিয়া এলাকায়  ঘটনা দুটি ঘটে।
 
তারা হলো পৌরসভার ১নং ওয়ার্ডের কৃষ্ণতলা এলাকার বাচ্ছু শেখের মেয়ে সুমনা আকতার (১) এবং উপজেলার চর দৌলতদিয়া গ্রামের মানিক শেখের মেয়ে মারুফা খাতুন (৩)।
 
মারুফার চাচা হারুন শেখ জানান, অন্য শিশুদের সঙ্গে মারুফা বিকেলে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। সন্ধ্যায় বাড়িতে ফিরে না আসায় তাদের কাছে জানা যায় সে পুকুরে নেমেছিল। পরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
অন্যদিকে শিশু সুমনার খালু ইমরান হোসেন জানান, সদ্য হাঁটতে শেখা সুমনা পরিবারের সবার অজান্তে বাড়ির বাহিরে চলে যায়। ক্ষেতে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে সে মারা যায়।
 
ইত্তেফাক/ আরকেজি