সাতক্ষীরায় ৫ ধর্ষক গ্রেফতার

 
সাতক্ষীরার বিভিন্ন এলাকায় সোমবার অভিযান চালিয়ে পাঁচ ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এরআগে রবিবার রাতে সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকায় তারা এক গৃহবধূকে গণধর্ষণ করেন।
  
তারা হলেন- সদর উপজেলার দেবনগর গ্রামের জামের আলির ছেলে তরিকুল ইসলাম (২৫), একই গ্রামের করিম বক্সের ছেলে ইদ্রিস আলি (২০), বাঁশঘাটা গ্রামের কোরবান আলির ছেলে আলামিন (২২), বেতলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে কবিরুল ইসলাম (২৭) ও  দেবনগর গ্রামের রঞ্জনের ছেলে সঞ্জয় (২৫)।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, ওই গৃহবধূ বাদী হয়ে সোমবার সদর থানায় ১০জনের নামে একটি মামলা করেন। গ্রেফতারকৃতদের মধ্যে ইদ্রিস আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ মামলায় পলাতক অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
 
ইত্তেফাক/ আরকেজি