ওয়ারীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, ঢামেকে মৃত্যু

 
রাজধানীর ওয়ারী থানাধীন কে এম দাস লেন রোডে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে আহত নাদিম (৩০) নামে এক যুবককের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
 
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব আহম্মেদ জানান, সকালে ওয়ারী কেএম দাস লেনের ৯ নম্বর রোডে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়েছে জনতা। আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/কেকে