এবার জাতিসংঘের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সংস্থাটির সাধারণ সভার বিশেষ ফোরামে দেয়া বক্তৃতায় তিনি বলেন, ‘জাতিসংঘের কাজকর্মের পরিচালনায় অনেক গলদ আছে। সুতরাং বড় ধরনের সংস্কার দরকার।’
জাতিসংঘের বাজেটের ২২ শতাংশ বহন ছাড়াও শান্তিবাহিনীর ২৮ দশমিক ৫ শতাংশ খরচ দেয় যুক্তরাষ্ট্র, এমন কথা উল্লেখ করে দায়ভারের এই বৈষম্যের বিরুদ্ধেও সরব হন তিনি। তবে যতোটা আশঙ্কা ছিলো ততোটা সুর চড়াননি তিনি। যদিও কিছুদিন আগে তিনি বলেছিলেন, জাতিসংঘ কিছু লোকের ক্লাবঘর। আর সেই ক্লাবঘরের রক্ষণাবেক্ষণে খুব বেশি টাকা দিতেও তিনি রাজি নন।
IMG0
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই কথা অনেকেরই মনে ভয় ধরিয়েছিল। জাতিসংঘের অনুদানে যুক্তরাষ্ট্র বড়সড় কাটছাঁট করতে পারে বলে আশঙ্কা করছিলেন তারা। তবে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণসভার সদর দফতরে দাঁড়িয়ে ট্রাম্প আমেরিকার উপরে খরচ-খরচার চাপ নিয়ে অসন্তোষ প্রকাশ করতে ভুলেন নি। এএফপি।
ইত্তেফাক/সেতু