নদ-নদীর ৬২ পয়েন্টে পানি কমেছে

 
দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৬২টি পয়েন্টের পানি কমেছে ও ২৭টির বেড়েছে।
 
আজ মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী সকল পয়েন্টের পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া একটি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে। 
 
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ কথা জানানো হয়েছে।
 
ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা এবং সুরমা ও কুশিয়ারা নদী সমূহের পানি সমতল কমছে। ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদী সমূহের পানি সমতল হ্রাস আগামী ৭২ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে। 
 
অপরদিকে, সুরমা-কুশিয়ারা নদী সমূহের পানি সমতল হ্রাস আগামী ৪৮ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে। সোমবার সকাল ৯টা থেকে আজ সকাল ৯ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পটুয়াখালী ৬৪ দশমিক ৫ মিলিমিটার এবং টেকনাফ ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। -বাসস
 
ইত্তেফাক/কেকে