মানিকগঞ্জের সাটুরিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির বাসায় সোমবার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার মামলা হলে উপজেলা শ্রমিকলীগের সভাপতিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মো. হাসমতউল্লা জানান, সাটুরিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাজুর বাসায় সোমবার রাতে চুরির ঘটনা ঘটে। আলামিন নামে এক চোরকে পুলিশ গ্রেফতার করেছে। তবে কোন মালামাল উদ্ধার করা যায়নি। চুরির ঘটনায় সাজু বাদী হয়ে মঙ্গলবার মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. রাজু আহম্মেদকে গ্রেফতার করেছে।
ইত্তেফাক/আরকেজি