আমরা সবাই ধর্ম নিরপেক্ষতার পথে: অ্যাটর্নি জেনারেল

 
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, শারদীয় দুর্গোৎসবে সম্প্রতি বজায় রাখতে হবে। হিন্দুরা একা নয়, আমরাও আছি তাদের পাশে। আমরা সবাই ধর্ম নিরপেক্ষতার পথে। আমরা তাদেরও মঙ্গল কামনা করি। তাদের সুখ-দুঃখে আমরাও আছি। আমরা তাদের ভালো-মন্দে থাকতে চাই এবং আছি।
 
মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মৌছা মান্দ্রা গ্রামে তার নিজ বাড়িতে দুর্গাপূজা উপলক্ষে দুস্থ হিন্দুদের মধ্যে শাড়ি কাপড় বিতরণকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
 
এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, অ্যাডভোকেট মো. মাসুদ মিয়া, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কনকসার ইউপি আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. নাসিম আলম কাজল প্রমূখ।
 
ইত্তেফাক/ আরকেজি