কুমিল্লায় অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

কুমিল্লায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে জেলার দেবিদ্বার থানা পুলিশ উপজেলা সদরের উত্তর পাড়ার চেয়ারম্যান বাড়ির পূর্ব পাশের একটি ডোবা থেকে ওই মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলা সদরের উত্তর পাড়ার চেয়ারম্যান বাড়ির পাশের একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে মঙ্গলবার রাতে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে। তবে রাত সোয়া ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই মরদেহের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ‘একটি পরিত্যাক্ত ডোবায় বৃদ্ধের মরদেহটি পাওয়া যায়, তবে ওই ব্যক্তির পরিচয় কিংবা মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বুধবার মরদেহের ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

ইত্তেফাক/নূহু