হাটহাজারীর ফতেপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু


হাটহাজারীতে পানিতে ডুবে নিশান আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিশান ঐ এলাকার সাইফুল ইসলামের মেয়ে।

সূত্রে জানা গেছে, নিশান মঙ্গলবার বিকেলে খেলতে গিয়ে কোনো এক সময় বাড়ির পাশের ডোবাতে পড়ে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়রা ডোবাতে নিশানকে ভাসতে দেখে উদ্ধার করে। নিশান ততক্ষণে মৃত্যুবরণ করেছে।

নিশানের করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইত্তেফাক/নূহু