মিরপুরে সড়কে ডাকাতির চেষ্টা ব্যার্থ

মঙ্গলবার রাত ১০ টার সময় কুষ্টিয়া- মেহেরপুর সড়কের মিরপুর উপজেলাস্থ ভাঙ্গা বটতলা নামক স্থানে ডিম বোঝাই আগলামন পরিবহনে ডাকাতির চেষ্টা ব্যার্থ হয়েছে। তবে ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে স্যালো ইঞ্জিন চালিত আগলামন চালকের অবস্থা গুরুত্বর। আহত চালকের নাম সাইফুল ইসলাম (৪৫)। সে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার কুড়ালগাছী গ্রামের মৃত নুর আলমের ছেলে।

জানা যায়, পাবনা থেকে ডিম বোঝায় করে ওই সড়ক দিয়ে মেহেরপুর হয়ে চুয়াডাঙ্গায় যাওয়ার সময় উল্লেখিত স্থানে পৌছুলে একদল ডাকাত আগলামন পরিবহনটির গতিরোধ করার চেষ্টা করে। এ সময় চালক সাইফুল গাড়ি চালিয়ে চলে গেলে কিছুদুরে ডাকাত দলের আরেকটি গ্রুপ চলন্ত গাড়িতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সাইফুলের হাতে লাগে। এ সময় ডিম বোঝায় নছিমন পরিবহনটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশেই উল্টে যায়। এ সময় ডাকাতরা পালিয়ে যায়।

ওই সময় মেহেরপুর থেকে ঢাকাগামী জে আর পরিবহন উল্লখিত স্থান অতিক্রমকালে ডিম বোঝাই গাড়ি ও গাড়ি চালককে রক্তাত্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে জে আর পরিবহনের লোকজন স্থানীয় মিরপুর কাউন্টারে ঘটনাটি জানালে তার মিরপুর থানাকে খবর দেয়।

সংবাদ পেয়ে পুলিশ গুরুতর আহতবস্থায় চালক সাইফুলকে উদ্ধার করে মিরপুর হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে পুলিশের গাড়িতেই তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়।

ইত্তেফাক/নূহু