কেন্দ্রীয় ১৪ দলের সভা আজ

 
আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের এক সভা আজ বুধবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। 
 
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। 
 
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বৈঠকে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
 
 
ইত্তেফাক/কেকে