দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে

 
দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ঢাকায় হালকা থেকে মাঝারী অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে আবহাওয়ার পরিস্থিতি অপরিবর্তিত থাকবে। বুধবার আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
 
আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
 
বুধবার ঢাকায় সূর্যাস্ত ৫ টা ৫৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ৪৭ মিনিটে।
 
ইত্তেফাক/এমআর