দেশি-বিদেশি ৫০টি খ্যাতনামা প্রতিষ্ঠান ৩০০এর অধিক পদে নিয়োগের লক্ষে বুধবার মহাখালীর রাওয়া ক্লাবে ‘বিডিজবস-রাওয়া ক্যারিয়ার ফেস্টিভ্যাল ও জব ফেয়ার’ শুরু হয়েছেI
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো চাকরি প্রার্থীদের জুনিয়র/সিনিয়র সব ধরনের পদে লোকবল নিয়োগ করবে। প্রতিবছর নিয়মিত অনুষ্ঠিত হওয়া এই বিডিজবস-এর এই জব ফেয়ার দেশের সবচেয়ে ক্যারিয়ার বিষয়ক ইভেন্টI
IMG0
দুই দিনব্যাপী এ মেলার আজ প্রথম দিনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের পূর্বঘোষিত পদের বিপরীতে চাকরি প্রার্থীদের কাছ থেকে জীবন-বৃত্তান্ত সংগ্রহ করছে। আগামীকাল মেলার দ্বিতীয় দিনে বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগের কর্মকর্তারা মেলা প্রাঙ্গনেই সাক্ষাৎকার নেবেন। মেলার প্রথম দিন ছিল অংশগ্রহণকারীদের উপচেপড়া ভিড়।
IMG1
অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে Bdjobs.com এর প্রধান নির্বাহী ফাহিম মাশরুর বলেন, চাকরিদাতা এবং চাকরিপ্রার্থীদের মধ্যে যোগসূত্র তৈরির লক্ষ্যে বিডিজবস গত ১২ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাকরিমেলা আয়োজন করে আসছে। আশা করা যাচ্ছে, দুই দিনের এই জব ফেয়ারের মাধ্যমে ৫০০-র বেশি প্রার্থী চাকরি পাবেI
সাবেক নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল জহির উদ্দিন আহমেদ, এনডিসি, পিএসসি (অব.) প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেনI উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন RAOWA (রাওয়া) এর চেয়ারম্যান মেজর জেনারেল মুহাম্মদ ফেরদৌস মিয়া, পিএসসি (অব.)।
ইত্তেফাক/ইউবি