ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। বুধবার দেশটির পুলিশ একথা জানায়। 
 
পুলিশের সিনিয়র এক কর্মকর্তা বলেন, ‘মঙ্গলবার রাতে রাজ্যের বুধানপুর এলাকায় একটি ট্রাক্টর ট্রলির সঙ্গে অপর এক ট্রাকের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।’ তিনি জানান, এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। স্থানীয় মানুষের সহযোগিতায় আহতদের পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, হতাহতদের অধিকাংশ ট্রাক্টর ট্রলিতে করে যাচ্ছিল। এ দুর্ঘটনায় ট্রাকের চালকও আহত হয়েছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু