ইউনাইটেড হসপিটালে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ইউনাইটেড হসপিটালের লবিতে দিনব্যাপী একটি হেলথ চেক আপ বুথের আয়োজন করা হয়েছে, যেটি উদ্বোধনের সময় হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অফিসার ফাইজুর রহমান স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য ঝুঁকি নির্ণয়ের জন্য স্ক্রিনিং এর উপর জোর দেন। হসপিটালের চিফ অব কমিউনিকেশন এন্ড বিজনেস ডেভেলপমেন্ট ডাঃ শাগুফা আনোয়ার, হাসপাতালের কনসালটেন্ট ও নার্সদের স্বাগত জানিয়ে দিনব্যাপী এই হেলথ বুথের আয়োজনকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডিপার্টমেন্ট অব ইন্টারনাল মেডিসিনের কনসালটেন্ট প্রফেসর ডা. তৈমুর নেওয়াজ, কনসালটেন্ট ডা. মোঃ ইকবাল হাসান, কনসালটেন্ট ডা. আফসানা বেগম এবং ডিপার্টমেন্ট অব নেফ্রোলজির কনসালটেন্ট ডা. তানভীর বিন লতিফ। দিনব্যাপী এই ফ্রি হেলথ চেক বুথে পাঁচশতাধিক রোগী ও তাদের স্বজনেরা স্বাস্থ্য পরীক্ষা করার সুবিধা গ্রহণ করেন। - প্রেস বিজ্ঞপ্তি