ফুলপুরে বিষপানে কলেজ ছাত্রী ও পানিতে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বুধবার বিষপানে এক কলেজ ছাত্রীর আত্মহত্যা ও পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলা চরনিয়ামত গ্রামের শহিদুজ্জামানের কন্যা ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির মানবিক শাখার ছাত্রী নুসরাত (১৮) কীটনাশক পান করে। মুমূর্ষু অবস্থায় তােক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  আনা হয়। সে বাবা-মার সাথে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেয়।

অপরদিকে উপজেলার লাইয়ারি গ্রামের তফাজ্জল হোসেনের শিশু পুত্র তাজিম(৭) বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা গেছে। তাজিম লাউয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র। সে অন্যান্য শিশুদের সাথে বুধবার দুপুরে পুকুরের পানিতে খেলতে যায়। তার সহপাঠিরা বাড়ি ফিরে এলেও তাজিম না ফেরায় স্বজনরা তার খোঁজ করে। অবশেষে তাকে মুমূর্ষু অবস্থায় পানি থেকে উদ্ধার করে। তাজিমকে প্রথমে নকলা ও পরে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ প্রাণেশ চন্দ্র পণ্ডিত নুসরাতকে দুপুর ১২ টার দিকে ও তাজিমকে সন্ধ্যা ৬ টার দিকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/নূহু