১৭ থেকে ১৯ সেপ্টেম্বর সিওলে অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্ব শান্তি সম্মেলন। ওয়ার্ল্ড অ্যালায়েন্স অব রিলিজিয়নস পিস সামিট ২০১৭, তৃতীয় বারের মতো দক্ষিন কোরিয়ায় এই বিশ্ব সম্মেলনের আয়োজন করে হ্যাভেনলি কালচার, ওয়ার্ল্ড পিস, রেস্টোরেশন অব লাইট।
সারাবিশ্বের ১৪১টি দেশ থেকে একহাজারের অধিক প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন। যার মধ্যে আছেন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা, আইন, ধর্মীয়, মহিলা, যুব এবং গণমাধ্যমে কর্মরত বিশেষ ব্যক্তিত্বগণ। বিশ্বের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে তিউনেশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট, ক্রোয়েশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট, বেলারুশের প্রাক্তন প্রেসিডেন্ট, বেনিন জাতীয় পরিষদের প্রেসিডেন্ট, কসোভোর প্রাক্তন প্রেসিডেন্টসহ অনেকে। বাংলাদেশ থেকে এই সম্মেলনে অংশগ্রহণ করেন দুইজন, এরমধ্যে ছিলেন বিশিষ্ট আন্তর্জাতিক মিডিয়া বিশেষজ্ঞ খ ম হারুন।
সম্মেলনের প্রথমদিনে আন্তর্জাতিক গণমাধ্যমের সাঙ্গে এইচডব্লিউপিএল এর চেয়ারম্যান মান হি লি এবং আইডব্লিউপিজি’র চেয়ারপার্সন না হি কিম মতবিনিময় করেন। এই সময় বিভিন্ন দেশের সাংবাদিকরা তাদের দেশের পরিস্থিতি তুলে ধরেন এবং বিশ্বশান্তি প্রচেষ্টায় এর ভূমিকা ব্যাখ্যা করেন সম্মেলনের আয়োজকরা।
IMG0
সম্মেলন তৃতীয় বার্ষিক স্মৃতিরক্ষা সভা অনুষ্ঠিত হয় ১৮ সেপ্টেম্বর সিওলের পিস ভিক্টরি স্টেডিয়ামে। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের শান্তির প্যারেডের পাশাপাশি বর্ণময় সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশতি হয়।
সিওল টেলিভিশনে এক সাক্ষাৎকারে বাংলাদেশের টেলিভিশন ব্যক্তিত্ব খ ম হারুন এই সম্মেলন বিশ্বশান্তি নিশ্চিত করার জন্য কতটা গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করেন। এ সময়ে মিয়ানমারে রোহিঙ্গা হত্যার প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
সিওলের বাইরে ৩০ টি দেশের ২৩০ টি শহর হতে দুই লাখ মানুষ সরাসরি মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যার মধ্যে যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, চীন, ভারত, ফিলিপাইন উল্লেখযোগ্য। সমগ্র অনুষ্ঠানটি বিভিন্ন দেশ হতে সরাসরি সম্প্রচারিত হয়।
ইত্তেফাক/আনিসুর