স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ গত মঙ্গলবার টিভি লাইন-আপ উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে ২০১৭ লাইন-আপ এ কিউএলইডি সহ অন্যান্য ফ্ল্যাগশিপ প্রিমিয়াম টিভিগুলো প্রদর্শন করা হয়। যেগুলোর নতুন অত্যাধুনিক প্রযুক্তি এবং স্টাইল ঘরোয়া বিনোদনের সংজ্ঞা'ই বদলে দিবে।
২০১৭ এম সিরিজ লাইন-আপ এ চারটি ক্যাটাগরির টিভি থাকবে- কিউএলইডি টিভি, ইউএইচডি টিভি, স্মার্ট টিভি এবং জয় কানেক্ট টিভি। এসব টিভির সাইজ ৩২ ইঞ্চি থেকে ৬৫ ইঞ্চির মধ্যে হবে এবং দাম থাকবে ৩১ হাজার ৯শ' টাকা থেকে ৬ লাখ ৯৫ হাজার ৯শ' টাকার মধ্যে।
স্যামসাং কিউএলইডি টিভি দিচ্ছে সর্বোচ্চ মানের ব্রাইটনেস এবং অবিশ্বাস্য ভিজুয়াল এক্সপেরিয়েন্স, যার জন্য একে বলা হচ্ছে 'টিভি অব লাইট'। এই টিভিগুলোর লাইফস্টাইল টিভি কনসেপ্ট টেলিভিশনের নতুন যুগের সূচনা করার পাশাপাশি আগামীর লিভিং রুমের আবহই বদলে দেবে।
কিউএলইডি টিভি প্রথম বারের মতো নিয়ে এসেছে চারটি নতুন বিশ্বমানের উদ্ভাবনী ফিচার। এর ফলে গ্রাহকরা উপভোগ করতে পারবেন ১০০% কালার ভলিউম এবং এইচডিআর ১৫০০, যা আরও বিশদভাবে দেখতে সাহায্য করবে। সম্পূর্ণ নতুন একটি উদ্ভাবন 'ইনভিসিবল কানেকশন' ঘরকে রাখবে ক্লাটার ফ্রি, আর ওয়ান রিমোট কন্ট্রোল ব্যবহারকারীকে দিবে দারুণ অভিজ্ঞতা। এছাড়াও নো গ্যাপ ওয়াল-মাউন্ট ঘরকে করবে আরও আকর্ষণীয়। একটি স্লিম, স্লিক এবং প্রিমিয়াম মেটাল বডির সাথে বেজেল লেস ডিসপ্লে কিউএলইডি টিভিকে করেছে অনন্য।
গ্রাহকদের কথা বিবেচনায় রেখেই কিউএলইডি টিভিগুলো ডিজাইন করা হয়েছে এবং গ্রাহকদের চিহ্নিত সমস্যাগুলোর সমাধান হিসেবে কিউ পিকচার, কিউ স্টাইল এবং কিউ স্মার্ট নামক তিন ধরণের ফিচার যোগ করা হয়েছে।
ইত্তেফাক/জামান