ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সাপের কামড়ে জিহাদ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।উপজেলার বারপাখিয়া গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে।
জিহাদ বারপাখিয়া গ্রাম আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেনের একমাত্র ছেলে।
চার নম্বর নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান রনি লস্কর জানান, গ্রামে একটা নতুন মসজিদ হয়েছে। এশা'র নামাজের পর জিহাদ ও তার বন্ধুরা প্রতিদিন একসঙ্গে ওই মসজিদে ঘুমায়। গতকালও ঘুমিয়ে ছিল। রাত সাড়ে ৩টার দিকে বিষধর সাপ জিহাদকে দংশন করে। কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
ইত্তেফাক/জামান