নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের সুপারিশ করেছে ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি।
দলটি একাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রানক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার ও সেনা মোতায়েনের বিপক্ষে মত দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার পুর্নবহাল করার ব্যাপারে নির্বাচন কমিশনকে উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। তফসিল ঘোষণার পরপরই সেনা মোতায়নের দাবি করেছে দলটি।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে পৃথকভাবে নির্বাচন কমিশনের সঙ্গে আয়োজিত সংলাপে এসব মত দেন ওই দুটি দলের নেতারা।
সকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নূর হোছাইন কাসেমীর নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল সংলাপে তত্ত্বাবধায়ক সরকার পুর্নবহাল, সেনাবাহিনী নিয়োগ ও নির্বাচনে সবার জন্যে সমান সুযে্গ তৈরিসহ ১১ দফা দাবি উপস্থাপন করে।
অন্যদিকে বিকালে এনপিপি চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুর নেতৃত্বে ১১ দসস্যের প্রতিনিধি ইসির সংলাপে অংশ নেয়। সংলাপের সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এ সময়ে অন্যান্য নির্বাচন কমিশনার ছাড়াও ইসির ভারপ্রাপ্ত সচিব ও উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি