মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় আইডিয়াল টেক্সাটাইল মিলের মালিক সামসুল আলম সবজলকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। ঘটনার পর দিন বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় এ মামলা করে। মামলার বাদী হয়েছেন সদর থানার এসআই মো. শাহাদাৎ হোসেন।
পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম এই তথ্য নিশ্চিত করে জানান, অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগে এ মামলা করা হয়েছে।
মামলায় মালিক ছাড়াও কারখানার তিন পরিচালক এবং বুধবার ঘটনার সময় গ্রেফতারকৃত পাঁচজন অর্থ্যাৎ কারখানার জিএম ক্ষিতিশ সরকার, হিসাব রক্ষক মো. আরমান হোসেন, প্রহরী ওমর আলী, মো. ওসমান এবং উত্তমকে আসামি করা হয়েছে।
ইত্তেফাক/ আরকেজি