মুন্সীগঞ্জে মাকে গলাকেটে হত্যা

 
মুন্সীগঞ্জে মা জাহানারা বেগমকে (৬০) গলাকেটে হত্যা করেছে পাষণ্ড ছেলে। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে শহরের ইদ্রাকপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক ছেলে রতন শেখকে (৩৩) আটক করেছে।
 
সদর থানার ওসি মো. আলমগীর হোসাইন জানান, রতন এলাকায় বখাটে হিসেবে পরিচিত।
 
স্থানীয়রা জানায়, সে দর্জির কাজ করতো। তবে কী কারণে সে তার মাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি।
 
ইত্তেফাক/ আরকেজি