কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ১০

কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ১০ জন আহত হয়েছেন।
 

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের তাতিবন্ধ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সূত্র জানায়, মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী রাজা পরিবহনের (ঢাকা মেট্রো-জ-১১-০৭৬১) একটি যাত্রীবাহী বাস উক্ত স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় ১০ জন যাত্রী আহত হন।

স্থানীয় জনগণের সহায়তা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মীরা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ইত্তেফাক/নূহু