চাঁদপুরের হাজীগঞ্জে সাহিদা আক্তার মুক্তা (৩৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার কালচোঁ ইউনিয়নের সৈয়দপুর সর্দার বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই স্বামী হাসান সর্দার পলাতক রয়েছেন।
উপজেলার সৈয়দপুর গ্রামে ওই গৃহবধূর লাশ সকালে এলাকাবাসী পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।সাহিদা বেগম একই গ্রামের মজুমদার বাড়ির মনছুর আহম্মেদ মজুমদারের মেয়ে। তিনি তিন সন্তানের জননী। নিহত সাহিদা আক্তারের বড় মেয়ে হামিমা আক্তার জানায়, রাতে বাবা মা দুজনে ঝগড়া করে এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। এলাকাবাসীর ধারণা রাতে যে কোন সময় তাকে হত্যা করে পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। সাহিদার মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে।
হাজীগঞ্জ থানার ওসি জাবেদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলেই হত্যা না আত্মহত্যা না নির্ণয় করা যাবে।
ইত্তেফাক/জামান