রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন রেললাইন থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়রা বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজারের দুইশ গজ পূর্বে রেললাইনে ওই যুবকের লাশ দেখে আমাদের খবর দেয়। পরে আমরা গিয়ে লাশ উদ্ধার করেছি। স্থানীয়রা তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। ওই যুবকের মাথায় মারাত্মক জখমের চিহ্ন আছে।
ইত্তেফাক/ইউবি