সাতক্ষীরার কলারোয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে শুক্রবার ১৩ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তারা ওই এলাকায় অবৈধভাবে আশ্রয় নিয়ে ছিল।
কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, বিভিন্ন মাধ্যমে জানতে পেরে ১৩ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে শুক্রবার কলারোয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করে পুলিশ। তাদের কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/ আরকেজি