কোহিনুর আক্তার
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লত্সর মিয়া বাড়ির মোসাম্মত্ কোহিনুর আক্তার (৫৬) গত শনিবার দুপুরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি ডাক্তার হুমায়ন কবির মিয়ার স্ত্রী। তিনি ৩ ছেলে ও ১ মেয়ে রেখে যান। গতকাল রবিবার তার নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
খন্দকার মাহমুদা সাঈদ
টেলিযোগাযোগ খাত বিশেষজ্ঞ আবু সাঈদ খানের স্ত্রী খন্দকার মাহমুদা সাঈদ (৬৮) গতকাল রবিবার দেশের বাইরে একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি এক ছেলে রেখে যান। পারিবারিক সূত্র জানায়, তার মরদেহ দেশে আসার পর ১১ এপ্রিল টাঙ্গাইলের দেলদুয়ার গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সারিয়া সুবাহ্ সালাম
ডোম-ইনো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক স্থপতি মো. আব্দুস সালামের ছোট মেয়ে সারিয়া সুবাহ্ সালাম গতকাল রবিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার মৃত্যুতে ডোম-ইনো গ্রুপের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেন।
সুলতানা
ঈশ্বরদীর শেরশাহ রোডের মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শামসুজ্জামান সেলিমের স্ত্রী সুলতানা (৬০) গতকাল রবিবার হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। বাদ এশা ঈশ্বরদী কেন্দ্রীয় কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে সিপিবি’র পাবনা জেলা ও উপজেলা কমিটি, কৃষক সমিতি, ক্ষেতমজুর সমিতি, ছাত্র ইউনিয়ন ও উদীচীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।