হারুন আল জাফর চৌধুরী
চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ নেতা হারুন আল জাফর চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি চন্দনাইশের উত্তর হাসিমপুরে কোরআনখানি, মিলাদ মাহফিল ও মিসকিনদের মাঝে তাবারক বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।