পুয়ের্তো রিকোতে বাঁধ ভাঙায় ৭০ হাজার লোককে সরানোর নির্দেশ

পুয়ের্তো রিকোয় একটি বাঁধ ভেঙ্গে যাওয়ায় শুক্রবার প্রায় ৭০ হাজার লোককে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। হারিকেন মারিয়ার কারণে দেশটি সর্বশেষ এ দুর্যোগের মুখে পড়লো।
IMG0
ক্যারিবীয় এ দেশে ঝড়ের আঘাতে ৩৩ জনের প্রাণহানি ঘটার পর জাতীয় আবহাওয়া দপ্তর এ দ্বীপ রাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলের গুয়াজাতাকা নদীর উপকূলে বসবাস করা লোকজনের জন্য আকস্মিক বন্যার সতর্কতা জারি করে। তারা বলেছে, ১৯২০ সালে দেয়া মাটির এ বাঁধটি একেবারে ভেঙ্গে যাওয়ার ঝুঁকির মুখে রয়েছে।
IMG1
টুইটারে এক বার্তায় আবহাওয়া দপ্তর জানায়, গুয়াজাতাকা নদীর উভয় উপকূলের সব এলাকার লোকজনকে এখনই সরিয়ে নেয়া উচিত হবে। কেননা, সেখানে তাদের বসবাস ঝুঁকিপূর্ণ। তারা জানায়, হারিকেন মারিয়ার প্রভাবে ইতোমধ্যে বন্যা শুরু হয়েছে। এর পরপরই গভর্নর রিকার্দো রাসেলো এসব এলাকায় বসবাসরত প্রায় ৭০ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন। এএফপি।
 
ইত্তেফাক/সেতু