কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে।
পুলিশ জানায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এস আই মহুবর রহমান উপজেলার কাশিপুর ইউনিয়নের কামারটারী এলাকা থেকে সাত কেজি গাঁজাসহ মোস্তফা (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটক মোস্তফা উপজেলার দক্ষিণ অনন্তপুর গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে।
অন্যদিকে এ ঘটনার কিছুক্ষণ পরে একই ইউনিয়নের অনন্তপুর কাজিরমোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এতে কুড়িগ্রাম অভিমুখে যাওয়ার সময় দুই কেজি গাঁজা সহ মিজানুর রহমান (২১) নামের এক মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক হন। আটক মিজানুর জেলার নাগেশ্বরী উপজেলার রামখানা গ্রামের মজিবর রহমানের ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে জেলে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/জামান