নিখোঁজের ১৩ দিনেও সন্ধান মেলেনি শিশুর

 
নিখোঁজের ১৩ দিনেও সন্ধান মেলেনি শিশু মো. শামীমের। সে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নে কবরুয়া গ্রামের আবদুল মমিনের ছেলে।
 
জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর তের বছর বয়সী শামীম নিখোঁজ হয়। এরপর থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। কোন সহৃয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে ০১৮১২৩১১৪৬৫, ০১৮১৮৪৪৩৯৪২ নম্বরে যোগাযোগ বা নিকটস্থ থানায় হস্তান্তর করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান