মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিডি ফ্রেন্ডস ফাউন্ডেশন ইউএই। শুক্রবার বিকেলে উখিয়া উপজেলায় কুতুপালং শরণার্থী ক্যাম্পে আট শতাধিক নির্যাতিত সহায় সম্বলহীন রোহিঙ্গাদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বিডি ফ্রেন্ডস ফাউন্ডেশন ইউএই’র অন্যতম সদস্য দুবাই প্রবাসী আব্দুর রহিম মিলন, ইন্দুরকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক মো. মনির হাওলাদার, মোহাম্মদ আলী তুহিন ও মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় রোহিঙ্গাদের মাঝে ত্রাণ হিসাবে মশারি, চিড়া, মুড়ি, চিনি, বিস্কুট, খাবার স্যালাইন বিতরণ করা হয়।
দুবাই প্রবাসী আবুদাবি আলকুয়া ও আলওয়াগানের প্রবাসী বাংলাদেশি কয়েকজন যুবকের অর্থায়ানে প্রতিষ্ঠিত ইন্দুরকান্দি বিডি ফ্রেন্ডস ফাউন্ডেশন ইউএই'র সংগঠনের মাধ্যমে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
ইত্তেফাক/জামান