চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কলাবাড়ী-রামনগর ক্লাব মোড়ে শনিবার ভোরে গরু চোর সন্দেহে শফিকুল ইসলাম ওরফে শফি নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন।
নিহত শফি দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামের সদর আলী বিশ্বাসের ছেলে। পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
গ্রামবাসীরা জানায়, শনিবার ভোর রাতে শফি কলাবাড়ী গ্রামের স্বপনের বাড়ির গোয়াল ঘরে ঢুকে গরু চুরি করে নিয়ে যাচ্ছিল। গরুর মালিক ও গ্রামবাসী টের পেয়ে তাকে প্রতিরোধ করে কলাবাড়ী-রামনগর ক্লাব মোড়ে আটক করে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছানোর আগেই গ্রামবাসীর গণপিটুনিতে তিনি নিহত হন।
দামুড়হুদা মড়েল থানা ডিউটি অফিসার এএসআই ফারহানা বলেন, পুলিশ ঘটনা স্থলে গিয়ে গ্রামবাসীর নিকট থেকে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে
ইত্তেফাক/জামান