দেশকে মাদক মুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশকে মাদকমুক্ত করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে দেশ থেকে মাদক নির্মূল করতে হবে। এ জন্য সকল শিক্ষার্থীর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা দরকার।
 
শনিবার বিকেলে ঝালকাঠির পুরাতন স্টেডিয়ামে মাদকবিরোধী স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
 
জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি