বগুড়ায় ছাত্রদল নেতাকে গ্রেফতারে ছাত্রদলের নিন্দা

বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাহাবুল আলম পিপলুকে শুক্রবার রাত ১১টার দিকে বগুড়ার হাকির মোড় থেকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান।
 
তারা বলেন,  কোন যুক্তি ছাড়াই আইনশৃঙ্খলা বাহিনী সরকারের নির্দেশে ছাত্রদল নেতাকর্মীদের গ্রেফতার করছে । অথচ সরকারের প্রশ্রয় পেয়ে তাদের অংঙ্গ সংগঠন ছাত্রলীগ একের পর এক সন্ত্রাসী কার্যকলাপ চালালেও তাদের কোনো বিচার হচ্ছে না।
 
তারা অবিলম্বে গ্রেফতারকৃত বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাহাবুল আলম পিপলুসহ গ্রেফতারকৃত সকল ছাত্রনেতার মুক্তি দাবি করেন।
 
ইত্তেফাক/ইউবি