বগুড়ায় প্রাইভেটকার থেকে তিন মণ গাঁজা জব্দ

 
ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের শেরুয়া বটতলা এলাকায় দুর্ঘটনা কবলিত একটি প্রাইভেটকার থেকে তিন মণ গাঁজা জব্দ করেছে পুলিশ। এ সময় আনোয়ার হোসেন (৩৫) নামে ওই প্রাইভেটকারের চালককে আটক হয়।
 
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. এরফান জানান, কুমিল্লার কোতোয়ালি থানার আড়াইউরা গ্রামের আব্দুর রশিদের ছেলে আনোয়ার হোসেন প্রাইভেটকারে প্রায় তিন মণ গাঁজা নিয়ে দিনাজপুরে যাচ্ছিলেন। শনিবার বিকেল ৫টায় প্রাইভেটকারটি ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী পান বোঝাই ট্রাকের ধাক্কা লাগে। প্রাইভেটকারটি মহাসড়কের উপর উল্টে গেলে গাড়ির চালক আনোয়ার হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে শেরপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।
 
এ সময় রাস্তায় যানজটের সৃষ্টি হলে এলাকাবাসী প্রাইভেটকারটি রাস্তা থেকে সরানোর সময় গাড়ির ভিতরে বস্তা ভর্তি গাজা দেখতে পেয়ে শেরপুর থানা পুলিশের খবর দেয়। পুলিশ এসে গাঁজাগুলো জব্দ করে।
 
ইত্তেফাক/জামান