কাবুলে ন্যাটোর গাড়িবহরে বোমা হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলে রবিবার বোমা হামলা চালানো হয়েছে। এতে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছেন।
 
সূত্র মতে, স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে নগরীর পুলিশ ডিসট্রিক্ট ফাইভের কারগা লেক রোড সংলগ্ন এলাকায় বিস্ফোরণ ঘটে। ওই এলাকা দিয়ে যাওয়া ন্যাটোর সেনা কনভয়ই এ হামলার সুনির্দিষ্ট লক্ষ্য বলে মনে করা হচ্ছে। এছাড়া ধারণা করা হচ্ছে এটি একটি আত্মঘাতী হামলা। বিস্ফোরণের পরপরই ওই এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী পাক খেতে দেখা গেছে। 
 
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, বিস্ফোরণের পর পরই ওই এলাকায় পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্সকে ছুটে যেতে দেখা গেছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘিরে রেখেছে। হামলার দায়িত্ব এখনো কেউ স্বীকার করেনি। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু