সাতক্ষীরায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। 
 
নিহত দুই শিশুর নাম ইমা খাতুন (৪) ও রুমা খাতুন (৩)। তারা সদর উপজেলার ভোমরা পশ্চিমপাড়া এলাকার রবিউল ইসলামের মেয়ে। 
 
স্থানীয়রা জানান, রবিবার দুপুরে তারা দুই বোন তাদের বাড়ির পাশের পুকুরে খেলা করছিল। এ সময় অসাবধান বশত ছোট বোন রুমা পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে বড় বোন ইমাও পানিতে ঝাপ দেয়। এরপর দুই বোনই পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের স্বজনরা দুই বোনের মৃতদেহ পানি থেকে উদ্ধার করেন। 
 
সাতক্ষীরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ জানান, ঘটনাস্থলে এস আই হুমায়ন কবিরকে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি